আন্তর্জাতিকসর্বশেষ

বিশ্বে বছরে যক্ষ্মায় মারা যায় ১২ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি২৪ডটকম

১৩ নভেম্বর, ২০২৫

চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্তু যক্ষায় ১৫ লাখেরও বেশি মানুষ মারা গেছেন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন অনুসারে যক্ষ্মা এখনো বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রামক রোগ। আর এই সংক্রামক রোগটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে আরো প্রায় ১ কোটি ৭ লক্ষ মানুষের জীবন। সূত্র: আনাদুলু এজেন্সি

২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে যক্ষ্মা সংক্রমণ প্রায় ২% কমেছে আর মৃত্যু কমেছে ৩%, যা কোভিড-১৯ পরর্বতী সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসবো পুনরুদ্ধারের প্রতিফলন।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ের মধ্যে ১০০ টিরও বেশি দেশে যক্ষ্মা সংক্রমণের হার কমপক্ষে ২০% হ্রাস পেয়েছে এবং ৬৫টি দেশে যক্ষ্মা-সর্ম্পকিত মৃত্যুর হার ৩৫% বা তার বেশি হ্রাস পেয়েছে।

তবুও, ২০২৪ সালে ৩০টি দেশে ৮৭% নতুন যক্ষ্মা রোগীর তথ্য পাওয়া গেছে। দেশগুলোর মধ্যে ভারত, ইন্দোনশেযি়া এবং ফিলিপাইনসহ আটটি দেশের রোগীর সংখ্যা বিশ্বব্যাপী রোগীর দুই-তৃতীয়াংশেরও বেশি।

২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে যে ৮ লাখ ৩০ হাজার মানুষ নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিল এবং চিকিৎসার সুযোগ পেয়েছিল।

ডব্লিউিএইচওএর মহাপরচিালক টেড্রোস আধানম ঘেব্রেযে়সোস  বলেছেন,‘বহু বছরের বিপর্যয়ের  পরেও বিশ্বব্যাপী যক্ষ্মা রোগের হ্রাস এবং পরীক্ষা, চিকিৎসা, সামাজকি সুরক্ষা এবং গবষেণায় অগ্রগতি এগুলো সবই ভালো সংবাদ, তবে অগ্রগতি কোনও বিজয় নয়। প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য হওয়া সত্ত্বওে, প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষের জীবন কেড়ে নিচ্ছে যক্ষা, এই সত্যটি অযৌক্তিক।’

ডব্লিউিএইচওএর গ্লোবাল টিউবারকুলোসিস প্রতিবেদন অনুসারে ২০২৫ সালে বিশ্বব্যাপী যক্ষ্মা রোগ এবং মৃত্যু আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে।  তবে তহবলি স্বল্পতা এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাব এই অগ্রগতিকে যেকোন সময় ধ্বংস করে দিতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *