দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি 24ডটকম
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে। মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকেরা ভালোভাবে কাজ করবে।
দেশের সিটিগুলোতে বিএনপি নিজ দলীয় প্রশাসক নিয়োগের পর তিনি এমন্তব্য করলেন।
অথচ কয়েকদিন আগেই এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে। এই দলীয় নিয়োগের মাধ্যমে দৃশ্যত তিনি সে কথা থেকে সরে গেলেন।

