পতাকা মোড়ানো গাড়িতে ছেলের বাসায় নেওয়া হলো খালেদা জিয়ার লাশ
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
৩১ ডিসেম্বর, ২০২৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছেলের বাস ভবনে নেয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে লাশবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌছায়। লাশবাহী গাড়ির চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
খালেদা জিয়ার জানাজা বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত থেকেই এই এলাকায় নেতাকর্মীরা ভিড় করা শুরু করেছে।

