বিশ্বের হিমবাহের অন্তত অর্ধেকটা ২১০০ সাল নাগাদ বিলীন হয়ে যেতে পারে:গবেষণা
ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৮ ডিসেম্বর, ২০২৫
গবেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে, প্রতি বছর ২০০০ থেকে ৪০০০ হীমবাহ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। পরিবেশ সাময়িকী জার্নাল নেচারে গত সোমবার প্রকাশিত এক গবেষণা রিপোর্টে একথ বলা হয়েছে। এতে আরও বলা হয় যে, সুইজারল্যান্ডের গবেষকদের নতুন গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তেনের কারণে চলতি শতকের শেষে বিশ্বের হিমবাহের অর্ধেকটা নিশ্চিহ্ন হয়ে যাবে।
সুইস ইনফো ওয়েসাইটের তথ্য অনুযায়ী বৈশ্বিক তাপমাত্র বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে বছরে ৭৫০ থেকে ৮০০ হিমবাহ হারিয়ে যাচ্ছে।
জুরিখে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি(ইটিএইচ, জুরিখ) হিসাবে বিশ্বের তাপমাত্রার বৃদ্ধির চলতি গতিধারায় উষ্ঞতা ২.৭ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বর্তমানে অবস্থিত হিমবাহগুলো ৫টির মধ্যে ৪টিই নিশ্চিহ্ন হয়ে যাবে ২১০০ সাল নাগাদ। সারা বিশ্বে বর্তমানে দুই লাখ হিমবাহ রয়েছে।
প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে তাপমাত্রা বৃদ্ধি যদি ১.৫ সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা যায় তাহলে বর্তমানের হীমবাহগুলো সংরক্ষণ করা সম্ভব হবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা দেবে যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। সেক্ষেত্রে বিশ্বের প্রতি ১০টি হীমবাহের মধে্য মাত্র একটি টিকে থাকতে পারবে।
এই গবেষণায় কেবল হীমবাহ নিয়ে নয়, এর আয়তন ও ভূপৃষ্টের উপরের এলাকা. তার সংখ্যা এবং নিশ্চিহ্ন হওয়ার ফলাফলও বিবেচনায় আনা হয়েছে। যা আগের কোন গবেষণায় করা হয়নি। এমনকি একটি ছোট হীমবাহের বিলোপ ঐ অঞ্চলের ওপর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
গবেষণা রিপোর্টে বলা হয়, ককেশাস ও আলপস পর্বতের মতো হীমবাহগুলো ছোট ছোট বহু বরফাচ্ছন্ন এলাকা নিয়ে গঠিত। এমন এলাকার হীমবাহগুলো সবচেয়ে দ্রুত মিলিয়ে যাচ্ছে। অন্যদিকে এন্টার্কটিকা ও গ্রীনল্যান্ডের মতো বিশাল আকারের হীমবাহগুলো অনেক ধীরগতিতে গলে যাচ্ছে।
গবেষণায় সংশ্লিষ্ট একজন হীমবাহ বিশারদ বলেন, গত ৩০ বছরে কেবল সুইজারল্যান্ডে এক হাজারেরও বেশি হীমবাহ নিশ্চিহ্ন হয়ে গেছে।.
সমীক্ষায় বলা হয়. কোন হীমবাহের উপরিভাগের আয়তন .দশমিক শুণ্য এক কিলোমিটারে কমে আসলে অথবা হীমবাহের ওজন তার মূল ওজনের এক শতাংশের নীচে নেমে গেলে কোন হীমবাহ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে মনে করা হবে।

