রাজনীতিসর্বশেষ

দেশে ফিরে গাড়ী ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন তারেক রহমান

ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজ দুপুরে সপরিবারে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বাসে করেই ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র সংবর্ধনা মঞ্চে যাচ্ছেন তারেক রহমান। বাসটির সামনে লেখা রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করছেন তারেক রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে তারেক রহমানের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকায় অবতরণ করে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

অবতরণের পর তাকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব স্থায়ী কমিটির নেতারা ফুল দিয়ে বরণ করেন।

এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেটে কিছুক্ষণ যাত্রাবিরতির পর ঢাকার অবতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *