আন্তর্জাতিকসর্বশেষ

অস্ট্রেলিয়ার বন্দুকধারীর হামলার সময় অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমদ

সন্ত্রাসীর বন্দুকধারীর অস্ত্র ছিনিয়ে নিচ্ছেন আহমদ আল-আহমদ। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৫ ডিসেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে গতকাল বন্দুক হামলা চালায় বন্দুকধারী। এতে এক হামলাকারীসহ ১৬ জন নিহত হয়েছেন। ইহুদি সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে চালানো হামলায় এক বন্দুকধারীকে অসীম সাহসিকতার সঙ্গে আটকে দেন আহমদ আল-আহমদ নামে এক ব্যক্তি। সূত্র: আলজাজিরা

আহমদ আল-আহমদকে অস্ট্রেলিয়ায় এখন হিরো হিসেবে অভিহিত করা হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আহমে আল-আহমদ সিডনিতে একটি ফলের দোকান চালান। অস্ট্রেলিয়ায় থাকলেও তার জন্মস্থান সিরিয়া। ২০০৬ সালে সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় আসেন তিনি।

৪৩ বছর বয়সী আহমদ সিরিয়ার ইদলিবের আল-নায়রব এলাকায় জন্মগ্রহণ করেন। তবে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।

২০০৬ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর নিজ দেশে আর কখনো ফিরে যাননি তিনি। তার বাবা-মা মাত্র কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় আসেন। এরপর ১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো বাবা-মাকে সরাসরি দেখেন তিনি।

তার দুই মেয়ে রয়েছে। যার একজনের বয়স তিন, আরেক জনের ছয়।

আহমদের বাবা-মা জানিয়েছেন, বন্দুকধারীরা তার কাঁধে চার থেকে পাঁচটি গুলি করেছে। যারমধ্যে কয়েকটি গুলি এখনো তার শরীরে রয়ে গেছে।

মুসলিম হয়েও ইহুদিদের রক্ষায় নিজের জীবন বাজি রেখে এখন সকলের প্রসংশায় ভাসছেন এই সিরীয় অস্ট্রেলিয়ান।

তার বাবা-মা বলেছেন, “আহমদ যে কোন ব্যক্তিকে রক্ষায়, যে কোনো ঝুঁকি নিতে কখনো পিছপা হতো না। তাদের পরিচয়, ধর্ম কী, সেগুলো সে দেখত না। ওই সময় যা করার দরকার ছিল, তাই করেছে। যারা পথে মারা যাচ্ছিল, তাদের পরিচয় কি সে ব্যাপারে সে কোনো কিছু চিন্তা করছিল না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *