প্রযুক্তিসর্বশেষ

যে ধুককেতু ১ লাখ ৭০ হাজার বছরে আর দেখা যাবে না

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৪ মে, ২০২৬

আগামী দুই সপ্তাহ ধরে দক্ষিণ গোলার্ধের আকাশে দেখা যাবে একটি বিরল ধূমকেতু। এরপর দৃষ্টির আড়ালে চলে যাবে এক লাখ ৭০ হাজার বছরের জন্য।

নিউজিল্যান্ডের অকল্যান্ডের তে হোয়াতু স্টারডোমের জ্যোতির্বিজ্ঞানী জশ আওরাকি বলেন, এই ধূমকেতুটি উত্তর গোলার্ধে ভ্রমণ করছিল, কিন্তু এটি সূর্যকে প্রদক্ষিণ করে এখন দক্ষিণে দৃশ্যমান হয়েছে। সূত্র: দ্য গাডিয়ান

আওরাকি বলেন, ধূমকেতুটি বেশ উজ্জ্বল, তবে এটি দেখার জন্য বাইনোকুলার, টেলিস্কোপ বা ক্যামেরার প্রয়োজন হবে।

তিনি বলেন, ‘এটি খালি চোখে দেখার মতো উজ্জ্বল নয়… তবে এটির ছবি তোলা বেশ সহজ।’

আওরাকি বলেন, আগামী দুই সপ্তাহে ধূমকেতুটির উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে যারা ধূমকেতুটি দেখতে চান, তাদের সূর্যাস্তের ঠিক পরে পশ্চিম দিগন্তের এমন একটি স্থান খুঁজে নিতে হবে, যাতে দৃষ্টিপথে কোনো বাধা না থাকে। সূর্য ডোবার পরের এক ঘণ্টার মধ্যে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *