জাতীয়সর্বশেষ

জুলাই গণহত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৭ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুন্যাল।
সোমবার পৌনে তিনটার দিকে আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম র্মতূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালরে অপর সদস্যরা হলেন—বিচারপতি মো. শফউিল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহতিুল হক এনাম চৌধুরী।

৬ ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠা রায়ের সার সংক্ষপ্তি অংশ পড়েছেন বিচারক। দুপুর ১২টা ৩৪ মিনিটে রায় পড়া শুরু হয়। পৌনেতিনটা পরপর্যন্ত রায়ের সার সংক্ষপ্তি অংশ পড়েন বিচারক। পরে রায় ঘোষণা করেন তিনি।

রায়ে আদালত বলছে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতাবরিোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন, মামুনের অপরাধের সাজা র্সবোচ্চ হলওে সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে।
গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদশেরে ইতিহাসে এটইি প্রথম বিচারের রায়। শেখ হাসিনার মামলার রায় বাংলাদশে টলেভিশিনসহ বেসরকারি টেলিভিশিনগুলোতে সরাসরি সম্প্রচারতি হয়। এছাড়া রাজধানীর মোড়ে মোড়ে বড় র্পদায় বিচার কার্যক্রম দেখানো হয়।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান র্বতমানে ভারতরে আশ্রয়ে পলাতক রয়েছেন। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। তিনিঅ্যাপ্রুভার (রাজসাক্ষী নামে পরচিতি) হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং নিজের বিরুদ্ধে আনা অভযিোগ স্বীকার করছেনে।
এদিকে হাসিনার গণহত্যার রায়কে কন্দ্রে করে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বর্পূণ পয়ন্টেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়নে করা হয়ছে। সেই সঙ্গে সাদা পোশাকে দায়ত্বি পালন করছেন গোয়ন্দো সংস্থার সদস্যরাও।

এর পাশাপাশি মাঠে সেনাবাহনিী দায়িত্ব পালন করছে। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে র্বডার র্গাড বাংলাদশে (বিজিবি) মোতায়নে করা হয়েছে।সুপ্রিমকোর্টের পক্ষ থেকে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়নেরে জন্য সেনা সদরে চিঠি দেওয়া হয়েছিল। নিষিদ্ধ ঘোষতি আওয়ামী লীগের কথিত লকডাউন ও শাটডাউনের নামে গাড়িতে অগ্নিসংযোগ, ককটলে বিস্ফোরণসহ নাশকতা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় ঘোষণাকে কন্দ্রে করে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসপিসিহ জুলাইয়ের পক্ষের দলগুলোর নেতাকর্মীরা সর্তক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *