আন্তর্জাতিকসর্বশেষ

আর্ন্তজাতিক গণমাধ্যমে শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৭ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যূত্থানের সময় সংঘটতি গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছররে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রচার কেরেছে।বিভিন্ন দেশের প্রখ্যাত গণমাধ্যমগুলো। ব্রটিশি সংবাদমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ান, কাতার-ভিত্তিক আল জাজিরা, র্মাকনি সংবাদমাধ্যম সিএনএনসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এটিকে শিরোনাম বা ‘প্রধান খবর’ হিসেবে প্রকাশ ও প্রচার করা হচ্ছে।
বিবিসির খবরের শরিোনাম হল “বিক্ষোভকারীদের ওপর বর্বর দমন-নিপীড়ন চালানোর দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুত্যুদন্ড দান”। সংবাদমাধ্যমটি রায়ের খবর সরাসরি সম্প্রচার করে।
আল জাজরিা শরিোনাম হলো, “মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড।” সিএনএন এর শিরোনাম হলো, ““মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ড।”
ভারতরে প্রায় প্রত্যকেটি গণমাধ্যমে শেখ হাসিনার রায়কে অন্য সব খবরের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতেরে প্রথম সারির সংবাদমাধ্যম এনডটিভির শিরোণাম হলো, “মানবতাবিরোধী অপরাধের দায়ে মানবতাবরিোধী অপরাধরে দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড।”
ইন্ডয়িা টুডের হেডিং হলো,“ শেখ হাসিনা ও সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড। সাবকে পুলশি প্রধান রেহাই পেলেন মৃত্যুদণ্ড থেকে।”
তুরস্কের র্বাতাসংস্থা আনাদোলুর শিরোনাম হলো, “বাংলাদশেরে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড।”
পাকিস্তান, শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলোও শেখ হাসিনার রায়ের খবরকে গুরুত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন লিখেছে, “ছাত্রদের আন্দোলনে দমন-নিপীড়ন চালানোয় বাংলাদশেরে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড।” জিওটিভির শরিোনাম ছিল প্রায় অনুরুপ।
২০২৪ সালের জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওই বছরের ৫ আগস্ট তিনি ভারতে পালিয়ে যান। এখনো দেশটির আশ্রয়ে আছেন মানবতাবিরোধী অপরাধে দন্ডিত এই সাবেক স্বৈরাচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *