ইরানের দুটি স্কুলে ইসরাইলি হামলা, অর্ধশতাধিক নিহত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানের সরকারি গণমাধ্যম জানায়, দেশের দক্ষিণে মিনাব শহরে দুটি গার্লস স্কুলে ইসরাইল হামলা চালিয়ে বহু সাধারণ মানুষকে হত্যা করেছে। সূত্র: আল-জাজিরা
হোমোজগান প্রদেশের মিনাব শহরের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মার্কিন-ইসরাইলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। তেহরানের পূর্বের আরেকটি স্কুলে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে।
তেহরান থেকে আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মাদ ভেল জানান, গার্লস স্কুলগুলোর ওপর হামলা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর মার্কিন দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
.
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালে মার্কিন-ইসরাইলি ১২ দিনের হামলায় হাজার হাজার েইরানি নিহত হয়েছিলেন।

