আন্তর্জাতিকসর্বশেষ

ফ্রান্সে ধনাঢ্য দেশগুলোর গ্রুপ জি-৭ সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

1৭ জুন, ২০২৬

ভার্সাই প্রাসাদে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য দেশগুলোর গ্রুপ জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেছেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্র: এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি নিয়ে বুধবার আলোচনা করেন জি-৭ নেতারা। সম্মেলনের শেষ দিনের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এ বিষয়টি।

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নেতাদের তিন দিনের এ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ইরান যুদ্ধ অবসানে ট্রাম্পের চুক্তি ও ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর উদ্যোগ।

তবে বুধবারের আলোচনায় ডিজিটাল নিরাপত্তা বিষয়টি প্রাধান্য পাবে। জি-৭-এর কয়েকটি ইউরোপীয় সদস্য দেশ অনলাইন নিরাপত্তা জোরদারের পক্ষে অবস্থান নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের অসন্তোষের কারণ হয়েছে।

এদিন নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অপেন এআই’র প্রধান স্যাম অল্টম্যান, অ্যানথ্রোপিক-এর প্রধান ড্যারিও অমোদেই ও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মিস্ট্রাল এআই এসএএস-এর আর্থার মেনশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সোমবার ঘোষণা দিয়েছেন, যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে। ফ্রান্সও একই ধরণের পদক্ষেপ বিবেচনা করছে।

সম্মেলন শুরুর আগে, ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ম্যাক্রোঁ বলেন, জি-৭ আলোচনায় কীভাবে ‘সাইবার নিরাপত্তা উন্নত করা যায় এবং আমাদের শিশু ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখা যায়’ এই বিষয়গুলো গুরুত্ব পায়।

বুধবার বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। সাতটি দেশই মধ্যপ্রাচ্য ও ইউক্রেন বিষয়ে যৌথ চূড়ান্ত বিবৃতিতে একমত হওয়ার চেষ্টা করছে। এরপর গ্রিনিচ সময় দুপুর ১টা থেকে নেতারা পৃথক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

হ্রদ তীরবর্তী অবকাশকেন্দ্র এভিয়ানে অনুষ্ঠিত পুরো সম্মেলন জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প। ফরাসি কর্মকর্তারা সন্তুষ্ট যে তিনি পুরো সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে, তিনি কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলেন।

এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ম্যাক্রোঁ সম্মেলন শেষে বুধবার বিকেলে প্যারিসের বাইরে অবস্থিত ভার্সাই প্রাসাদে ট্রাম্পকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার ট্রাম্প জানান, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

তার ভাষায়, ফ্রান্সের ‘সূর্য রাজা’ চতুর্দশ লুইয়ের প্রাসাদ ভার্সাই ‘সোনার প্রলেপ নয়’, বরং ‘আসল জিনিস।’

অন্যদিকে, ট্রাম্পকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন এমন সমালোচনা এড়াতে ম্যাক্রোঁ আগেই বলেছেন, ভার্সাইয়ের এ আয়োজন কোনো ‘গালা ডিনার’ নয়।

-ইরান ও ইউক্রেন ইস্যুতে আলোচনা-

সম্মেলনে ইরান অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ট্রাম্পের যে চুক্তি শুক্রবার সুইজারল্যান্ডে সই হওয়ার কথা, সে বিষয়ে তাকে নানা প্রশ্ন করতে আগ্রহী মিত্র দেশগুলো।

ট্রাম্প বলেন, চুক্তির পর ইরানে বিনিয়োগ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘কোনো বাধ্যবাধকতা’ নেই।

তিনি বলেন, মূল লক্ষ্য হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আর যদি তা করে, তাহলে দেশটির ওপর ‘ভয়াবহ পরিণতি নেমে আসবে’।

ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প মস্কোর প্রতি আরও কঠোর অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, রাশিয়ার উচিত ‘একটি সমঝোতায় পৌঁছানো।’ একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, স্থগিত রাখা নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর করতে পারে ওয়াশিংটন।

এ ছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও তুলনামূলক সমালোচনামুখর অবস্থান নিয়েছেন ট্রাম্প।তিনি বলেন, লেবাননের বিষয়ে নেতানিয়াহুর আরও দায়িত্বশীল হওয়া উচিত।

তার মতে, সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযান ‘অতিরিক্ত দীর্ঘ হয়ে গেছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *