আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

চট্টগ্রাম- করাচি সরাসরি জাহাজ চলাচল: আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার মাইলফলক

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৮ নভেম্বর, ২০২৫
আঞ্চলিক বাণিজ্য সহযোগিতায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ ও পাকিস্তান । দুই দেশ করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল পরিষেবা চালু করেছে, যা পণ্য সরবরাহের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। শুক্রবার পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত জবাবে জানান, নতুন এই শিপিং পরিষেবার ফলে পণ্য সরবরাহের সময় ২৩ দিন থেকে কমে মাত্র ১০ দিনে নেমে এসেছে। তিনি বলেন, এটি দুই দেশের মধ্যে লজিস্টিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যয় হ্রাসে বড় ভ‚মিকা রাখবে।
পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ তার বন্দরগুলোতে পাকিস্তানি রপ্তানির জন্য ১০০% পরিদর্শনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। এই সিদ্ধান্ত ২৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে কার্যকর হয়েছে।
ইসহাক দার এই পদক্ষেপকে “দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণের বড় অগ্রগতি” বলে অভিহিত করেন। তিনি বলেন, এতে দুই দেশের মধ্যে আস্থা বাড়বে এবং কাস্টমস বিলম্ব কমে পণ্য প্রবাহ আরও নির্বিঘœ হবে।
তিনি জানান, পাকিস্তান ও বাংলাদেশের নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
২০২৫ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় পাকিস্তান ২০০,০০০ মেট্রিক টন চাল রপ্তানির প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশে ৫০,০০০ মেট্রিক টন চাল সরবরাহ করেছে। পররাষ্ট্রমন্ত্রী দার জানান, এই কাঠামোর আওতায় পরবর্তী মাসগুলোতেও চাল সরবরাহ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *