পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের নিন্দা যুক্তরাজ্যের

ছবি: টিআরটি ওয়ার্ল্ড
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২২ ডিসেম্বর, ২০২৫
অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। ইসরাইলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। রোববার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার জানান, আন্তর্জাতিক আইন অনুসারে এসব বসতি অবৈধ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
রোববার ইসরাইলের কট্টর-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জানান, নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। ফলে গত তিন বছরে অনুমোদিত অবৈধ বসতির মোট সংখ্যা ৬৯টিতে দাঁড়িয়েছে।
