আন্তর্জাতিকসর্বশেষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান ইরানের

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২০ এপ্রিল, ২০২৬

দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির দাবি, এ নিয়ে ওয়াশিংটনের দেওয়া তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সূত্র:ইরনা

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ‘মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানে ঘন ঘন পরিবর্তন এবং স্ববিরোধী আচরণ’ আলোচনার অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইরান আরও অভিযোগ করেছে, চলমান নৌ অবরোধ বর্তমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। একই সঙ্গে ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকেও ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে সংস্থাটি। 

তেহরানের মতে, এ ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রের ‘মিডিয়া কৌশল’, যার উদ্দেশ্য ইরানের ওপর চাপ সৃষ্টি করা।

এর আগে রোববার (১৯ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে একটি মার্কিন প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *