ইরানের সঙ্গে সম্পর্কিত জাহাজ আটক করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৯ এপ্রিল, ২০২৬
ইরানের ওপর চাপ বৃদ্ধি এবং হরমুজ প্রণালী পুণরায় খুলে দিতে তেহরানকে বাধ্য করতে দেশটির সঙ্গে সম্পর্কিত জাহাজ আটক করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: স্কাই নিউজ
মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বাইরে আন্তর্জাতিক জলসীমায় ট্যাংকার ও বানিজ্যিক জাহাজগুলো আটক করার পরিকল্পনা করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল আজ এ খবর জানায়।
দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলার মধ্যেই ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ করে ডোনাল্ড ট্রাম্প তেহরান সরকারের ওপর অর্থনৈতিক আবরোধ জোরদার করার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।
ইরান বলছে, অবরোধ আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লংঘণ করেছে। লেবাননে যুদ্ধবিরতির পর ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছিল কিন্তু ট্রাম্পের মিথ্যা বিবৃতি ও অবরোধ বহাল রাখার ঘটনায় তেহরান ফের অবরোধ পুণর্বহাল করেছে।
শুক্রবার হরমুজ প্রণালী অতিক্রমের সময় ইরান দুইটি ভারতীয় ট্যাংকারের গুলিবর্ষণ করে সেগুলোকে ফেরত যেতে বাধ্য করেছে।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ইরানি বিপ্লবি রক্ষী বাহিনীর একজন কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে উপযুক্ত জবাব দেওয়া হবে।

