আন্তর্জাতিকসর্বশেষ

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে চীনকে সহায়তার সুখবর দিল রাশিয়া

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৫ এপ্রিল, ২০২৬

ইরানি বন্দরগুলোর ওপর  যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য জ্বালানি ঘাটতি পূরণে মস্কো সহায়তা করবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সূত্র:আল-জাজিরা

বুধবার (১৫ এপ্রিল) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘রাশিয়া অবশ্যই উদ্ভূত সম্পদের ঘাটতি পূরণ করতে পারবে—চীনসহ যেসব দেশ ন্যায্য ও পারস্পরিক লাভজনকভাবে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

লাভরভ আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক ‘অটুট’ রয়েছে। তিনি উল্লেখ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে দৃঢ়তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করায় চীনের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। কারণ, চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে ওয়াশিংটন জানিয়েছে, চলমান অবরোধের মধ্যে বেইজিংকে ইরানি তেল কিনতে দেওয়া হবে না।

এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তাবকে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *