Uncategorizedসর্বশেষ

পুলিশকে সহযোগিতা করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান    

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৩ এপ্রিল, ২০২৬

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর- ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে- যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাত তুলে নেবেন না।

প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে, যে কোনো মূল্যে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে।

উল্লেখ্য বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকারও তার দল আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠনকে পুলিশের সঙ্গে সহযোগিতা করে কাজ করতো। এতে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী দলীয় বাহিনী হিসেবে রূপ নিয়েছিল। ন্যায় বিচার ও শান্তি শৃঙ্খলা ভেঙ্গে পড়েছিল। জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল।

তখন লোকেরা পুলিশ বাহিনীকে রাষ্ট্রীয় বাহিনী না বলে পুলিশ লীগ বলতো, আনসার লীগ বলতো। এরা বিরোধিদলীয় নেতাকর্মীদের ওপর একযোগ হয়ে নির্যাতন চালাতো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যে সেই স্বৈরশাসনের কথাকে মনে করিয়ে দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *