আন্তর্জাতিকসর্বশেষ

, ০৪: ২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কিছুটা অগ্রগতি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১২ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে ইসলামাবাদে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক আলোচনা কিছুটা অগ্রগতি হয়েছে বলে সংলাপ কক্ষে উপস্থিত থাকা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র: আল জাজিরা

সূত্র থেকে জানা যাচ্ছে, এ আলোচনায় নিরাপত্তা, কূটনীতি ও অর্থনীতির মতো একাধিক বিষয় স্থান পাচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বন্দিবিনিময়ের বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানানো হয়েছে। এই প্রতিটি ক্ষেত্রে আস্থা বৃদ্ধির পদক্ষেপ নিতে কাজ করছে পাকিস্তান।

সূত্রগুলো বলছে, এই তৃতীয় ধাপের আলোচনা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে ইরানি সূত্রগুলোর দাবি, মার্কিন পক্ষের নমনীয়তার অভাব রয়েছে। ইরান বলছে, তারা কিছু বিষয়ে ছাড় দিতে রাজি থাকলেও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলো বেশ কঠোর।

পাকিস্তানি সূত্রগুলো অবশ্য এই আলোচনা থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসার ব্যাপারে বেশ আশাবাদী। তবে সেই ফলাফল কী হবে—যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালি দিয়ে অবাধ চলাচল অব্যাহত রাখা নাকি পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত—তা এখনো স্পষ্ট নয়।

কয়েক ঘণ্টা আগে এক কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সফল কূটনীতি সাধারণত রুদ্ধদ্বার বৈঠকেই হয়ে থাকে। যদি কূটনীতি সংবাদপত্রের শিরোনাম দেখে পরিচালিত হয়, তবে তা সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।

আট ঘণ্টা পার হওয়ার পর তথ্যগুলো খুব ধীরে ধীরে বাইরে আসছে। তবে মূল বিষয়গুলো নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *