আন্তর্জাতিকসর্বশেষ

২১ ঘণ্টার আলোচনায় সমঝোতা হয়নি, ইসলামাবাদ ছাড়ছেন ভ্যান্স

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১২ এপ্রিল, ২০২৬

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক আলোচনার পর আজ সংবাদ সম্মেলনে এ কথা জানান ভ্যান্স। সূত্র: বিবিসি
তিনি বলেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনায় তারা কোন চুক্তিকে পৌঁছুতে সক্ষম হননি।
ভ্যান্স বলেন, আমি ‘সরল বিশ্বাস’ নিয়ে এসেছিলাম তবে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ইরানের পক্ষ থেকে পরমানু অস্ত্র না বানানোর ‘ইচ্ছের মৌলিক প্রতিশ্রুতি।’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট এখন পাকিস্তান ত্যাগ করছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আলোচনা এখন ‘নিবিড়’ পর্যায়ে পৌঁছেছে। তারা এই পর্যায়ে অতিরিক্ত দাবি ও অবৈধ অনুরোধ করা থেকে যুক্তরাষ্ট্রের বি
রত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আলোচনা করছে এবং তাদের কতৃত্ব রয়েছে, সে কারণে আলোচনা অব্যাহত রাখা সম্ভব হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কোন চুক্তি হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না, আমরাই জিতবো।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে, তাদের নৌবাহিনরি দুইটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীতে গেছে এবং মাইন পরিস্কারের কাজ শুরু করেছে। তবে ইরান তাদের এই দাবিকে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে।

ইসরাইল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। দেশটির যুদ্ধাপরাধি প্রধানমন্ত্রী বেনিয়ান নেতানিয়াহু বলেছেন, তিনি লেবাননের সঙ্গে শান্তি চুক্তি চান, এর এটি হবে শেষ চুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *