আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দেয়ায় ন্যাটোর সমালোচনা ট্রাম্পের

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে ন্যাটো জোট যেভাবে সাড়া দিচ্ছে তাতে তিনি ‘খুবই হতাশ’। সূত্র আলজাজিরা।

এক ব্যবসায়ি সম্মেলনে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, আমি সব সময় বলে আসছি যে, ন্যাটো একটি কাগুজে বাঘ। আমরা ন্যাটেকে সবসময় সমর্থন দিয়েছি কিন্ত এইজোট কখনো আমাদের সমর্থন করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, দুইটি অসামরিক পারমানবিক স্থাপনা ও স্টিল মিলে হামলার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে যথোপযুক্ত চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে  ইরানের সামরিক বাহিনী বলেছে, ইরানের জ্বালানি খাতে হামলা চালানোর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগুন নিয়ে খেলছে।

ইরানের পারমানবিক শক্তি সংস্থা জানিয়েছে যে, আরদাকান ইয়োলোকেক প্রডাকশন প্লান্ট ও খন্দাব হেভি ওয়াটার কারখানায় হামলার ঘটনা তেজস্ত্রিয়তা ছড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটেনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিও বলেছেন, তার দেশ স্থল হামলা চালানো ছাড়াই লক্ষ্যার্জন করতে পারবে এবং কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে যুদ্ধ শেষ হবে।

তুরস্কর পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা নিয়ে সপ্তাহন্তে পাকিস্তানে সৌদি, মিসর ও স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *