আন্তর্জাতিকসর্বশেষ

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১,১১০, জাতিসংঘে যাচ্ছে বৈরুত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ মার্চ, ২০২৬

ইসরাইলের চলমান হামলায় লেবাননে প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের উদ্যোগ নিয়েছে দেশটি। সূত্র:টিআরটি ওয়ার্ল্ড

লেবাননের সরকার জানিয়েছে, ইসরাইলের এই হামলা ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং এটি দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের অধিকারের ওপর সরাসরি হুমকি তৈরি করছে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, “আমি পররাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে এ বিষয়ে নিরাপত্তা পরিষদে অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছি।”

ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ১,১১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ২৬২ জনে পৌঁছেছে। বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭৩টি।

ইসরাইলের হামলার বিরুদ্ধে হিজবুল্লাহ পাল্টা আক্রমন চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর হামলায় ইসরাইল বহু ট্যাংক ও সেনা হারিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *