রাজনীতিসর্বশেষ

রমনায় ছিন্নমূল মানুষের মাঝে জামায়াতের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০৬ মার্চ, ২০২৬

রাজধানীর রমনা এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

বৃহস্পতিবার রমনা পার্কে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশের কোনো নাগরিককে ছিন্নমূল হয়ে থাকতে হবে না। মানুষের তৈরি মতবাদ দিয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হলেও দেশের মানুষের মৌলিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। জনগণ পরিবর্তনের আশায় জাতীয় নির্বাচনে ভোট দিলেও তা বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন।

দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *