জাতীয়সর্বশেষ

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রস্তুত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০২ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি।

তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। “উনার আত্মীয়-স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কি না, অ্যারেঞ্জমেন্ট আছে”।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি এখনো ট্রাভেল পাস চাননি। উনি চাইলেই ট্রাভেল পাস ইস্যু হবে।

এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কি না কিংবা তার আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *