ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০3 মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ বা আগ্রাসনকে ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তবে এই সংঘাতে জোট হিসেবে সরাসরি অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়েছে। সূত্র: আল–জাজিরা
ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে যে পদক্ষেপ নিচ্ছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইরান একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। আন্তর্জাতিক আইনে একটি দেশের এমন বর্বর আগ্রাসন চরম অর্ন্যায় এবং বিশ্ব শান্তির জন্য হুমকি। ন্যাটোর বড় মোড়ল যুক্তরাষ্ট্রের অবৈধ হামলার নিন্দা জানানো যে কোন সভ্য দেশ ও জোটের দায়িত্ব হওয়া উচিত হলেও ন্যাটো প্রধানো মন্তব্য হতাশাজনক হাস্যকর।
তবে তিনি স্পষ্ট করে দেন, “এই লড়াইয়ে ন্যাটোর জড়িয়ে পড়া বা অংশ নেওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই।”
রুটে আরও জানান, জোটগতভাবে কোনো সিদ্ধান্ত না থাকলেও ন্যাটোর সদস্য দেশগুলো চাইলে নিজ নিজ অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে সমর্থন বা সহযোগিতা করতে পারে।