সর্বশেষসারাদেশ

সুনামগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

৩০ মার্চ, ২০২৬সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ আগুনে ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, একটি জুতার দোকানের শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত। দোকানে জুতা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানিরা অনেকে বাইরে চলে এলেও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে মার্কেটের আশপাশের প্রায় ৮ থেকে ১০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবির সম্মিলিত চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে শর্ট সার্কিট থেকে। বাকিটা ফায়ার সার্ভিস ভালো বলতে পারবে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ গণমাধ্যমকে জানান, আগুন এখন নিয়ন্ত্রণে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *