আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

0২ মার্চ, ২০২৬

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন ‘তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব— রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাদের আরও আগেই এটা করা উচিৎ ছিল।’

যুক্তরাষ্ট্র ইসরাইল ইরানে যৌথভাবে হামলা চালানোর পর তিন দিন ধরে যুদ্ধ চলছে। হামলার প্রথম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিসহ অনেক নেতা শহীদ হয়েছেন। এরআগেও আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবন্ধ ও আলোচনার প্রস্তাবে দেওয়া হয়েছিল। ইরান সে প্রস্তাব প্রত্যাখান করে এই হত্যার প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে। ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিসমূহ এবং দখলদার ইসরাইলে প্রচন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। অপর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর প্রচন্ড হামলা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *