আন্তর্জাতিকসর্বশেষ

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

02 মার্চ, ২০২৬

ইউরোপের দেশ সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আএএফ) একটি ঘাঁটিতে ড্রোন হামলা করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (১ মার্চ) রাতে সন্দেহভাজন ড্রোন হামলা হয় বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে ড্রোন হামলা হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সশস্ত্র বাহিনী এ হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ওই অঞ্চলে আমাদের বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের সদস্যদের রক্ষায় ঘাঁটি থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’

ইরানের পক্ষ থেকে ঘাঁটিটিতে ওই ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *