আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর দিন ফুরিয়ে গেছে : ট্রাম্প

ডনকোলাস মাদুরো ও ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৪ নভেম্বর, ২০২৫
ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি দিনে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তার ভেনেজুয়েলার প্রতিপক্ষ নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে গেছে।
সিবিএস নিউজএর ‘সিক্সিটি মিনিটস’ অনুষ্ঠানে গত রোববার দেয়া এক সাক্ষাৎকারের সময় উপস্থাপন নোরাহ ও’ডনেলের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নোরাহ বলেন, ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মাদুরোর দিন কি ফুরিয়ে গেছে? উত্তরে ট্রাম্প বলেন, আমি বলতে চাই হ্যা। আমি এমনটিই মনে করছি। তবে ভেনেজুয়েলায় সম্ভাব্য স্থল হামলা চালানোর নির্দেশ দেয়া হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলতে তিনি অস্বীকার করেছেন।
ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন হামলা সম্পর্কে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি যে সেটা করবো কি-না .সে ব্যাপারে আমি কিছু বলবো না।’ তিনি বলেন, ‘আমি কি করতে চাই সে ব্যাপারে বিস্তারিত জানাবো না।’
গত শুক্রবার ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর মিডিয়া রিপোর্টকে অস্বীকার করেন। তিনি সাংবাদিকদের বলেন, তিনি এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেননি।
গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী সামরিক অভিযানে অন্তত ১৪ দফা হামলা চালিয়েছে। এতে অন্তত ৬৪ জন নিহত হয়েছে।
প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তার দেশের বিরুদ্ধে ভুয়া যুদ্ধ চালাচ্ছে। তার দেশের বিরুদ্ধে মার্কিন অভিযোগকে নোংরা ও সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় কোন মাদক দ্রব্যের চাষ হয় না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার পতন এবং দেশটির বিপুল তেল সম্পদ এবং সোনাসহ খনিজ সম্পদ দখল করতে আগ্রাসন চালাতে আগ্রাসনের পায়তারা করছে।
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *