সর্বশেষসারাদেশ

বিজয়ী হলে রাঙ্গামাটিকে মডেলায় জেলায় রূপান্তর করা হবে: ১১দলীয় ঐক্যজোট প্রার্থী

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৯ জানুয়ারি, ২০২৬

সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি আসনের ১১দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী কাপ্তাই উপজেলায় নির্বাচনি গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার চালান।

কাপ্তাই উপজেলার নৌবাহিনী এলাকা, সুইডিশ এলাকা, শিল্প এলাকা, তালপট্টি, মুরগীর টিলা, নতুন বাজার, লগগেইট, জেটিঘাট, জেলেপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

১১দলীয় ঐক্যজোট প্রার্থী মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাকে নির্বাচিত করা হলে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ ও রাঙামাটিকে মডেল জেলায় পরিণত করা হবে।’

তিনি আরও বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট সত্য ও ন্যায়ের পক্ষে হোক এবং গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করুন।’ এ সময় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলার ১১দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘আগামী ১২ ফেব্রয়ারি ১১দলীয় প্রার্থীকে রিকশা মার্কায় ভোট দিয়ে রাঙামাটিবাসীকে সেবা করার সুযোগ করে দিন। গণসংযোগ শেষে কাপ্তাই নতুন বাজারে নির্বাচনি অফিস উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *