সর্বশেষসারাদেশ

পার্বত্যপুরে বরের হাত ধোয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০2জুন, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামপুরা এলাকায় বরের হাত ধোয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কনেকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পার্বতীপুর পৌর শহরের দক্ষিণ রামপুরায় সেলিম কবিরাজের বাড়িতে বরের হাত ধোয়া নিয়ে কনেপক্ষের লোকজনের সঙ্গে তর্ক হয়। এই তর্ক থেকে পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

কনের পরিবার জানায়, এক বছর আগে বিরল উপজেলার তেঁতুলতলা গ্রামের রাকিব (২৫) ও পার্বতীপুরের রামপুরা গ্রামের সেলিম কবিরাজের মেয়ে সুফিয়া বেগমের (২০) বিয়ে হয়। শনিবার ছিল কনের বিদায়ের দিন। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে বরের হাত ধোয়ার টাকা নিয়ে বাগবিতণ্ডা হয়। সবকিছু শেষে মাইক্রোবাসে যাওয়ার সময় কনেকে মারধর করে বরপক্ষের লোকজন। এ সময় কনে কান্নাকাটি করে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর কনেপক্ষের লোকজন বরপক্ষের একটি মাইক্রোবাস চিরিরবন্দরের কারেন্ট হাট এলাকায় আটকে দেয়। আরেকটি মাইক্রোবাস পার্বতীপুরের সরকারপাড়া আলিম মাদ্রাসা মাঠে আটকে দেয়।

পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত আনুমানিক ৩টার দিকে মুচলেকা দিয়ে বরপক্ষ কনেকে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *