সর্বশেষসারাদেশ

সপরিবারে শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজা এমপির ওপর হামলা

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০1 জুন, ২০২৬

কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার আসরের নামাজের সময় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন আমির হামজার শালা ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন।

আমির হামজার শালা ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে আমির হামজা একটি গাড়িতে আর বোনসহ আমরা কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর যাচ্ছিলাম। হাসাদাহ বাজারে পৌছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আমাদের গতিরোধ করে। এসময় বার বার হর্ণ দিলেও ইজিবাইক না সরালে আমাদের গাড়িচালক নেমে গিয়ে কথা বলেন। এসময় ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করে। হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শালা বলায় তারা আরও ক্ষিপ্ত হয়। এসময় আমার বোন গাড়ি থেকে বের হয়ে আসলে তাকে এবং আমির হামজাকে নিয়ে গালমন্দ করেন তারা।

তিনি জানান, হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন হামলা চালায়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *