Uncategorized

সিরিয়ায় সরকার-এসডিএফ ৪ দিনের যুদ্ধবিরতি

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২১ জানুয়ারি, ২০২৬
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনী নিজেদের অবস্থান দৃঢ় করার পর সরকারের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানায় সিরিয়ার সেনাবাহিনী ।সূত্র: আল জাজিরা
সিরিয়ার সেনাবাহিনী আরো জানায়, রাষ্ট্রের সঙ্গে কুর্দীদের একীভূত করার প্রচেষ্টার অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষামন্ত্রীর সহকারী হিসেবে ভূমিকা পালন করতে একজন প্রার্থীর নাম দিতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে।
এসডিএফ নিশ্চিত করেছে, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তারা। নতুন করে আক্রমণের শিকার না হলে কোনো সামরিক পদক্ষেপে জড়িত হবে না বলেও জানিয়েছে এসডিএফ।
এক বিবৃতিতে এসডিএফ জানায়, ‘আমরা রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চুক্তি বাস্তবায়নে প্রস্তুত রয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *