Uncategorizedআন্তর্জাতিকসর্বশেষ

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদন্ড কার্যকর বন্ধ হয়েছে: ট্রাম্প

ছবি: আল জাজিরানিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৫ জানুয়ারি, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে বলে আশ্বস্ত হয়েছেন তিনি। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সূত্র:আল-জাজিরা

ট্রাম্প বলেন, ‘আমি জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ এবং কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।’ তবে কার কাছ থেকে এ তথ্য পেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ট্রাম্প জানান, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইরান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি। সেই সঙ্গে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি। ট্রাম্প বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই ইস্যু নিয়ে যারা কাজ করছেন, তাদের মাধ্যমে আমরা ভালো একটি বিবৃতি দেব।’

বুধবার ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই।

এই আন্দোলন-বিক্ষোভের শুরু দেশটির অর্থনৈতিক দূরাবস্থা থেকে। বছরের পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯ লাখ ৯৪ হাজার ৫৫। অর্থাৎ ইরানে এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *