আন্তর্জাতিকসর্বশেষ

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো সমঝোতা নয়: ইরান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৭ এপ্রিল, ২০২৬

 তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না। পুরো অঞ্চলে যুদ্ধের অবসান ঘটাতেই তারা কাজ করছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। সূত্র : আল-জাজিরা

আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাঈদ খাতিবজাদেহ বলেন, কোনো যুদ্ধবিরতি হতে হলে তা অবশ্যই লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে। এটি ইরানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা।

খাতিবজাদেহ বলেন, ‘আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না।’ তার মতে, এই সংঘাতটি এখন একবারেই শেষ হওয়া উচিত।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এই পানিপথ ঐতিহাসিকভাবেই খোলা রয়েছে। এটি ইরানের আঞ্চলিক পানিসীমার মধ্যে অবস্থিত হলেও দীর্ঘদিন ধরে সব দেশের চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

তিনি এ অঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে বলেন, তাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও বৃহত্তর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *