আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে হরমুজ প্রণালি: আইআরজিসি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৫ মে, ২০২৬

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন ‘মহাপরিকল্পনা’ বাস্তবায়ন শুরু করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমুদ্রপথটি এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে না, বরং শত্রুপক্ষ বা বিরোধীদের জন্য এটি বন্ধ রাখা হবে। সূত্র: আলজাজিরা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানা গেছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, গত রাত থেকে অন্তত ৩০টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের জাহাজকে এই অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান।

এদিকে দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, পার হওয়া জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি চীনা কোম্পানির মালিকানাধীন। এটি ইরানের নতুন মহাপরিকল্পনারই অংশ।

ইরানি কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালি এখন থেকে ‘পুরোপুরি খোলাও নয়, আবার পুরোপুরি বন্ধও নয়’।

তারা এই প্রণালি ব্যবস্থাপনায় নতুন এক নিয়ম চালু করতে যাচ্ছে। এই পরিকল্পনার আওতায় এই সমুদ্রপথ ব্যবহারের জন্য বিদেশি জাহাজ ও ভেসেল থেকে ট্রানজিট ফি বা বিশেষ মাশুল আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *