চুয়াডাঙ্গায় আবারও শৈত্যপ্রবাহ শুরু, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত

ছবি:সংগৃহীত
এনভিবিডি24ডটকম
মফস্বল ডেস্ক
০৬ জানুয়ারি, ২০২৬
দেশে দক্ষিণপশ্চিমের সীমান্তবর্তী জেলা য়াডাঙ্গায় এক দিন বিরতির পর আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কুয়াশা আর হীম বাতাসে জবুথবু জনজীবন। তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। পৌষের তীব্র শীতে কাতর প্রাণপ্রকৃতি।
গতকাল সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। রবিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সূর্যের দেখা মেলেনি। শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, চারটি উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে ১৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে । তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এক দিন পর গতকাল আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
