প্রাকৃতিক দুর্যোগের সময় জীবন বাঁচাতে ড্রোন বানাল তুরস্ক

তুরস্স্কের তৈরি জীবন রক্ষাকারী ড্রোন। ছবি: আনাদোলু
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৬ নভেম্বর, ২০২৫
প্রাকৃতিক দুর্যোগের সময়ের কঠিন পরিস্থিতিতে জীবন বাঁচানো ও উদ্ধার কাজ চালানো খুবই কঠিন হয়ে দাঁড়ায় মানুষের পক্ষে। সেই কঠিন পরিস্থিতিতে উদ্ধার কাজের উপযোগী হতে পারে মানবহীন উড়ন্ত যান(ইউএভি)। তুরস্কের একটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কোম্পানী এমন ধরণের ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে।
সম্প্রতি এমন একটি উদ্ধার অভিযান চালানো হয় ভিয়েতনামে। ভিয়েতনামের সেরেপক নদীর বন্যার সময় বন্যার পানিতে আটকা পড়া এক ব্যাক্তিকে ড্রোনে করে উদ্ধার করার দৃশ্য সবাইকে আকৃষ্ট করে। ঘটনাটি ঘটে ভিয়েতনামের কু জুত জেলায়। বন্যার পানি ও দুর্গম অবস্থার কারণে বিদ্যমান সব উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে ড্রোন ব্যবহার করা হয়। ড্রোনটি সাধারণত কৃষিকাজে ব্যবহার করা হতো।
একশ কিলোগ্রাম ওজন বহনে সক্ষম একটি ড্রোনের সাহায্য লোকটিকে নিরাপদে উদ্ধার করে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে সহজে যাওয়া সম্ভব । এরপর তাকে সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।
তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ধরণের ড্রোন তৈরি করেছে যেগুলো সহজে উদ্ধার কাজ চালানো সম্ভব হবে।
জাইরোন ডাইনামিক্স, টিট্রা টেকনোলজি ও ডাসাল এমন সব ড্রোন যা দুর্যোগের সময় ব্যবহার করা সম্ভব হবে।
জাইরোন ডাইনামিক্স এর জেডডি৩৬০ কার্গো ইউএভি হচ্ছে পরবর্তী প্রজন্মের উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন। এই ড্রোন ৬০ কিলোগ্রাম ওজন নিয়ে ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কাজ চালাতে পারে। এই ড্রোন একশ কিলোগ্রাম পর্যন্ত মাইল পর্যন্ত বহন করতে সক্ষম ।
ড্রোনগুলো বিদ্যমান ব্যবস্থাগুলোর চেয়ে আকারে এক চতুর্থাংশ। তাই এগুলোকে যানবাহনে করে যে কোন জায়গায় দ্রুত নিয়ে যেয়ে সেখানে অভিযানে কাজে লাগানো সম্ভব।
টিট্রা টেকনোলজি’র আলপিন হল তুরস্কের প্রথম মনুষ্যবিহীন হেলিকপ্টার । এটি ২০০ কিলোগ্রাম বোঝা বহনে সক্ষম এই হেলিকপ্টার।
উচ্চ পরিবহন ক্ষমতা ও দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম আলপিন দুর্গম পার্বত্য এলাকা, বন্যা বা অগ্নিকান্ডের সময় উদ্ধার কাজ চালানোর গুরুত্বপূর্ণ বাহন হিসেবে প্রমাণিত হয়েছে।
ডাসারের একটি কার্গো ইউএভির একটি হলো পুহুসি৭৫। এটি ৭৫ কিলোগ্রাম পর্যন্ত বোঝা বহন করতে সক্ষম। এর উন্নত সংস্করণ হল পুহুসি১০০। ডাসাল কন্ডোর-সি১-১৫০ ইউএভি ১৫০ কিলোগ্রাম ভার বহন করতে পারে।
