আন্তর্জাতিকসর্বশেষ

ট্রাম্পকে ‘সম্মানজনক’ সম্পর্কের আহ্বান জানালেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ডেলসি রদ্রিগেজ। ফাইল ছবি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৫ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক” সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একদিন আগে মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর রোববার তিনি এই আহ্বান জানালেন। সূত্র:আনাদোলু

মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, “যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্কের দিকে অগ্রসর হওয়াকে আমরা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি।”

তিনি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্র সরকারকে যৌথ উন্নয়নমুখী সহযোগিতার একটি এজেন্ডা নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

র রদ্রিগেজ লিখেন, যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সমতাভিত্তিক সার্বর্ভৌম ও হস্তক্ষেপহীন সম্পর্ক গড়ে তুলতে ভেনেজুয়েলা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমাদেরঅঞ্চলের জনগণ শান্তিতে থাকতে চায়, তারা যুদ্ধ চায় না। এটি ছিল প্রেসিডেন্ট মাদুরোর বার্তা- আজও আমারা এই কথার আবারও পুণরাবৃতি করছি।

এরআগে রোববার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রদ্রিগেজ সহযোগিতা করছেন। তবে সেই সাথে ট্র্রাম্প হুঁশিয়ার করে দেন যে, সহযোগিতা না করলে তাকে মাদুরোর চেয়ে খারাপ পরিণতি ভোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *