আন্তর্জাতিকসর্বশেষ

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি আফ্রিকান ইউনিয়নের প্রত্যাখ্যান

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ ডিসেম্বর, ২০২৫

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে আফ্রিকান ইউনিয়ন। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তারা প্রতিশ্রতিবদ্ধ। সূত্র: আনাদোলু

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এক বিবৃতিতে, ‘সোমালিল্যান্ডকে একটি স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে যে কোনো উদ্যোগ বা পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি স্মরণ করিয়ে দেন সোমালিল্যান্ড সোমালিয়া ফেডারেল প্রজাতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ।’

এতে আরো বলা হয়, ‘সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুন্ন করার যে কোনো অপচেষ্টা আফ্রিকান ইউনিয়নের মৌলিক নীতির পরিপন্থি এবং এটি পুরো মহাদেশে শান্তি ও স্থিতিশীলতার প্রতি সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। পাশাপাশি এই স্বীকৃতি একটি বিপজ্জনক নজির স্থাপনের ঝুঁকি তৈরি করেছে।’

সেইসঙ্গে বিবৃতিতে শান্তি সুসংহতকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এগিয়ে নেয়ার জন্য সোমালিয়ার কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *