আন্তর্জাতিকসর্বশেষ

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না, সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

শেখ হাসিনা ও এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ডটকম
৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে স্বৈরশাসক হাসিনার গণঅভ্যূত্থানের বিশেষ এক পরিস্থিতিতে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদন্ড দিয়েছে। দন্ডিত এই অপরাধীকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতে বাংলাদেশ সরকার। এমন প্রেক্ষাপটে  ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তার ওপর নির্ভর করছে।  

আজ শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এসময় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নতির আশাও প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি এখনো কোনো সাড়া দেয়নি।

রাহুল কানওয়াল হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে নানা বিষয়ে আলোচনার ফাঁকে জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন, শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কি না? জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন, ‘আচ্ছা, এটি একটা ভিন্ন বিষয়, তাই না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *