আন্তর্জাতিকসর্বশেষ

 যৌন নিপীড়ক এপস্টেইন সম্পর্কিত নথি প্রকাশের বিলে কংগ্রেসের অনুমোদন

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেফরি এপস্টেইন, ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৯ নভেম্বর, ২০২৫

যৌন নির্যাতনের অপরাধে  দিন্ডিত কুখ্যাত নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশের জন্য বিচার বিভাগকে নির্দেশ দিতে রাজি হয়েছে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। সূত্র: বিবিসি

কংগ্রসেরে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ৪২৭–১ ভোটে এ–সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছে। সিনেটও কোনো আনুষ্ঠানিক ভোট ছাড়াই অগ্রাধিকারের ভিত্তিতে  সর্বসম্মতভাবে বিলটি দ্রুত পাস করেছে।

চাপের মুখে প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এসব নথি প্রকাশের ব্যাপারে নিজের অবস্থান বদলান। পরে কংগ্রসেকে নথি প্রকাশের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এক্ষত্রে তার অনেক সর্মথকেরও চাপ ছিল। এ আহ্বান জানানোর কয়েক দিন পর কংগ্রেসে বিলটি পাসের পদক্ষপে নেয়।

ট্রাম্পের সঙ্গে এপস্টেইনের যোগাযোগ–সর্ম্পকিত তথ্য গত সপ্তাহে আবার খবররে শিরোনাম হয়। তখন ২০ হাজারের বেশি নথি প্রকাশিহ হয়। এর কয়কটিতে ট্রাম্পের নাম আছে। তবে হোয়াইট হাউস কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

একমাত্র কংগ্রসে সদস্য হিসেবে লুইজিয়ানার ক্লে হগিন্সি বিলে আপত্তি জানান। প্রতিনিধি পরিষদের্ এই রিপাবলিকান সদস্য বলেন, এসব নথি প্রকাশ করা হলে অনেক নির্দোষ মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারেন।

গত কয়েক সপ্তাহ ধরেই রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে নিজেদের আবস্থান মিলিয়ে নথি প্রকাশের বিরোধিতা করে আসছিলেন। ট্রাম্প আকস্মিক  তার অবস্থান বদলে অপ্রস্তুত হয়ে পড়ে তারা।

বিলটি সিনেটে আসতে কয়েকদিন লাগবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু প্রতিনিধি পরিষদে ব্যাপক ব্যবধানে বিলটি পাস হওয়ায় তা দ্রুত এগিয়ে আনা হয়। বিলটি এখন সিনেট থেকে ট্রাম্পের টেবিলে যাবে।তিনি এতে স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে।

‘এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ নামের এ বিলের উদ্দেশ্য  হলো, জেফরি এপস্টেইনের সঙ্গে সর্ম্পকতি সব নথি, রেকর্ড,চিঠিপত্র ও তদন্তের তথ্য প্রকাশ করতে বিচার বিভাগকে বাধ্য করা।

এপস্টেইনকে ২০০৮ সালে ফ্লোরডিায় ১৮ বছররে কম বয়সী এক মেয়ের সঙ্গে যৌন সর্ম্পক করার ষ্টোর জন্য দোষী সাব্যস্ত করা হয়। যৌনয়ক পণ্য পাচাররে অন্য এক মামলায় বিচারের অপেক্ষায় থাকাকালে ২০১৯ সালে কারাগারে তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়া তিনি  আত্মহত্যা করেছেন। বলে উল্লখে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *