গণভোটের বিষয়ে কোন নির্দেশনা এখনো পায়নি ইসি

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৯ নভেম্বর, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোট আয়োজনের জন্য এখনো আনুষ্ঠানকিভাবে প্রস্তুতি শুরু করেনি নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার র্পযন্ত গণভোট আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা বা চিঠি পায়নি ইসি সচিবালয়। নির্দেশনা না পেলে কমিশনের কর্মকর্তারা নিজেরা বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করছেন।
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তর্বতী সরকার। ১৩ নভেম্বর সরকার এই ঘোষণা দেয়।
আগামী ফেব্রুয়ারির প্রথর্মাধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা আগেই দিয়েছে সরকার।সেই লক্ষ্যে জাতীয় নির্বাচন আয়োজনে ইসির প্রস্ততিও শেষ পর্যায়ে রয়েছে।ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। জাতীয় নির্বাচনের মতো গণভোটও আয়োজন করবে ইসি।
এবার সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা গণভোট দেওয়ারও সুযোগ পাবেন কি না, সে প্রশ্ন সামনে এসেছে।
সংশ্লষ্টি সূত্র জানায়, প্রবাসীরা গণভোট দিতে পারবেন কি না, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে ইসি এই সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদশে জারি হলওে এখনো গণভোট আয়োজনের আইন বা অধ্যাদশে জারি করা হয়নি। এ জন্য আগে একটি নতুন আইন করতে হবে। সরকার এই আইন বা অধ্যাদেশ জারি করবে। গণভোট পরিচালনার জন্য গণভোট আইনের অধীনে একটি বিধিমালা করারও প্রয়োজন হতে পারে বলে মনে করছেন ইসির সংশ্লিষ্ট র্কমর্কতারা। জাতীয় নির্বাচনের মতো প্রবাসীদের গণভোটে ভোট দেওয়ার সুযোগ দিতে গণভোটের জন্য সংশ্লষ্টি আইন-বিধিতে এ-সংক্রান্ত বিধান রাখতে হব। কারণ, জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতনিধিত্বি আদেশ (আরপিও) দিয়ে গণভোট পরিচালনা করা যাবে না।
