ক্রিকেটে ক্যারিবীয় অধিনায়ক শাই হোপের বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৯ নভেম্বর, ২০২৫
ব্যাট হাতে উপভোগ্য সময় কাটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। আজ (বৃহস্পতিবার) তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির সদস্য সকল দেশের বিপক্ষে সেঞ্চুরিতে নতুন ইতিহাসের সূচনা করলেন হোপ। যদিও তার এমন র্কীতি ম্লান করে ক্যারিবীয়দের হারিয়ে দেয় নিউজিল্যান্ড।
নেপিয়ার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয় এই উইকেট রক্ষক ব্যাটার ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করেন। তা সত্ত্বেও তার দলের পুঁজি দাঁড়ায় ২৪৭ রান। মূলত হোপ ছাড়া অন্য কোনো উইন্ডিজ ব্যাটার বড় ইনিংস খেলার বিপরীতে ডভেন কনওয়ের ৯০ রানে ভর করে কিউইরা ৫ উইকেটে জয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
শাই হোপ ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারের সব ফরম্যাট মিলিয়ে আইসিসির সকল র্পূণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি কোন ক্রিকেটের নয়। ক্যারিবীয় এই তারকা সঞ্চেুরি করেছেন-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে বাংলাদেশে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুইটি এবং ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি করেছেন হোপ। ওয়ানডেতে ম্যাজিক ফিগার পূ্র্ণ করেন হোপ বাকী দলগুলোর সঙ্গে। এর বাইরে হোপ চলতি বছরই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে (টি-টোয়েন্ট) সেঞ্চুরি করেন।
