আন্তর্জাতিকসর্বশেষ

প্রতিবছর বিশ্ব হারাচ্ছে এক কোটি হেক্টর বনভূমি

এনভিবিডি২৪ডটকম

১৮ নভেম্বর, ২০২৫

ডেস্ক নিউজ

জাতিসংঘের জেনেভা দপ্তর জানিয়েছে, বিশ্বে উষ্ঞমন্ডলীয় বনভূমি বিরান হওয়ার গতি বেড়ে গেছে। এতে জীববৈচিত্র, জলবায়ুর স্থিতি এবং দু্র্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হুমকি সৃষ্টি করেছে। সূত্র:আনাদোলু এজেন্সি

জাতিসংঘ দপ্তর গত সোমবার অব্যাহতভাবে বনভূমি ধ্বংসের বিরুদ্ধে এই হুঁশিয়ারি জানায়। তারা জানায় প্রতিবছর বিশ্বের এক কোটি হেক্টর করে চিরহরিৎ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে। এই দপ্তর বন উজাড় রোধ করতে চলমান জলবায়ু সম্মেলন কপ৩০কে কাজে লাগাতে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এই সম্মেলনকে বনউজাড় রোধের টার্নিং পয়েন্ট হিসেবে গ্রহণ করার দাবি জানিয়েছে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তর ।

মার্কিন সামাজিক যোগাযোগ কোম্পানি এক্সএ দেওয়া এক বার্তায় জাতিসংঘ দপ্তর বলেছে, প্রতিবছর এক কোটি হেক্টর বনভূমি উজাড়ের অর্থ হল জীববৈচিত্রের হ্রাস, জলবায়ুর স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়া এবং স্পর্শকাতর জনগোষ্ঠীগুলোকে মারাত্মক ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া।

জাতিসংঘ বলছে, ব্রাজিলে ১০ নভেম্বর কপ৩০ সম্মেলন শুরু হয়েছে যা চলবে ২১ নভেম্বর পর্যন্তু। এই সম্মেলন বনভূমি উজাড় ঠেকাতে এবং প্রকৃতিকে তাদের পূর্বাস্থায় ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে বাস্তবসম্মত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে জন্য বিশ্বের দেশগুলোর সামনে চমৎকার সুযোগ এনে দিয়েছে।

উষ্ঞমন্ডলীয় বনভূমি বিপুল পরিমাণ কার্বন গ্রহণ করে, আঞ্চলিক বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে এবং বিশ্বের অধিকাংশ স্থলচর প্রজাতির আশ্রয় প্রদান করে। এই বনভূমির ধ্বংস চরমভাবাপন্ন আবহাওয়ার সৃস্টি করছে, প্রাকৃতিকভাবে কার্বন শোষনের অন্তরায় সৃষ্টি এবং ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া জনগোষ্ঠীগুলোর জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *