হঠাৎ পুঁজবিাজারে ‘ঝলক’
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৭ নভেম্বর, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানরে সময় সংঘটতি মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় ঘোষণার দিনে আজ সোমবার দেশের পুঁজিবাজারে ‘ঝলক’ বা হঠাৎ করে আসা উজ্জ্বল আলোর প্রতিচ্ছবি দেখা গেছে।
বেশ কিছু দিন ধরে পতনের বৃত্তে ঘুরপাক খাওয়া বাজারে এ দিন সূচকের সঙ্গে লেনদেনেও গতি বেড়েছে। পাশাপাশি দুই স্টক এক্সচঞ্জেইে অধকিাংশ সিকিউরিটিজের দাম বেড়েছে। এর মধ্যে প্রধান পুঁজবিাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি শেয়ার ও উনিটের দরপতন হয়েছে বেড়েছে তার ৯ গুণেরও বেশি।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচঞ্জেওে (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকরে উত্থান হয়ছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। এর মাধ্যমে টানা ১১ দিন দরপতনের পর মূল্যসূচক বাড়ল।

