আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

৩ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচন, মামদানির নির্বাচনী প্রচারের প্রশংসায় ওবামা

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি নির্বাচনী প্রচারণা। ছবি: রয়টার্স
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০২ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শনিবার নিউইয়র্কের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ফোন করেন। ৩৪ বছর বয়সী এই প্রার্থী নির্বাচনে জিতলে পরামর্শক হিসেবে পাশে থাকার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি তার নির্বাচনী প্রচারেরও প্রশংসা করেন। আজ ৩ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ। সূত্র : রয়টার্স
এ ফোনালাপের খবর প্রথম প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস। পরে মামদানির মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেন।
‘জোহরান মামদানি (সাবেক) প্রেসিডেন্ট ওবামার সমর্থনসূচক কথাবার্তাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। তারা নিউইয়র্কে নতুন ধরনের রাজনীতি গড়ে তোলার গুরুত্ব নিয়েও কথা বলেছেন’, বলেন মামদানির মুখপাত্র ডোরা পেকেক।
কুমো এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন। কারণ, ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে গেছেন তিনি। আর রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়েছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলস সংগঠনের প্রতিষ্ঠাতা কার্টিস ¯িøওয়া।
উগান্ডায় জন্ম নেওয়া মামদানি এখন নিউইয়র্ক অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতা। তিনি ৪ নভেম্বরের মেয়র নির্বাচনের আগে তার প্রধান প্রতিদ্ব›দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রæ কুমোর চেয়ে অনেকটা এগিয়ে আছেন বলে জরিপে দেখা গেছে।
ইহুদি ভোটারদের মন জয় মামদানির কৌশল
গত ২৪ জুন প্রাইমারি নির্বাচনে মামদানির বড় জয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা চমকে যান। এর পর থেকে তার প্রার্থিতার পক্ষে প্রচার আরও গতি পায়। ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতাদের মধ্যেও অনেকেই, যেমন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল তার প্রতি সমর্থন জানিয়েছেন। ছোট অনুদানদাতাদের কাছ থেকেও মামদানি ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা পাচ্ছেন।
জোহরান মামদানি (সাবেক) প্রেসিডেন্ট ওবামার সমর্থনসূচক কথাবার্তাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। তাঁরা নিউইয়র্কে নতুন ধরনের রাজনীতি গড়ে তোলার গুরুত্ব নিয়েও কথা বলেছেন।
মামদানির নীতির মধ্যে রয়েছে নিউইয়র্কের ধনীদের ওপর কর বাড়ানো, করপোরেট কর বৃদ্ধি, অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধিতে স্থগিতাদেশ ও সরকারি অনুদান পাওয়া আবাসন বাড়ানো। এসব প্রস্তাব সাধারণভাবে অনেকে গ্রহণ করলেও শহরের কোনো কোনো আর্থিক কমিউনিটির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এতে নিউইয়র্কের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
নিউইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী মামদানির উত্থান জাতীয় পর্যায়ে ডেমোক্রেটিক পার্টির জন্য যেমন সুযোগ, তেমনি চ্যালেঞ্জও। দলটি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে চাইছে, কিন্তু একই সঙ্গে মামদানির ইসরাইলবিরোধী অবস্থান ও ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক ভাবধারা রিপাবলিকানদের হাতে নতুন সমালোচনার অস্ত্রও তুলে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *