Uncategorizedআন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

তাঞ্জানিয়ায় নির্বাচন পরবর্তী সহিংস আন্দোলনে ‘শতশত’ নিহত

তাঞ্জানিয়ার সুসান শহরে ২৯ অক্টোবর ভোটের দিন বিরোধীদলের সদস্যদের বিক্ষোভ, ছবি-এপি
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
৩১ অক্টোবর, ২০২৫
তাঞ্জানিয়ায় গত সপ্তাহের বিতর্কিত নির্বাচনের ফলাফল নিয়ে শুরু হওয়া সহিংস আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে। সূত্র: এএফপি, আল-জাজিরা।
চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা এএফপিকে বলেছেন, “দারুস্সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে আরও ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা সব মিলিয়ে প্রায় ৭০০ জন ।”
এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও হতাহতের একই বলে সংখ্যা জানিয়েছে। তবে জাতিসংঘ যে তথ্য দিয়েছে সেটি থেকে বিরোধী দলের দাবি করা সংখ্যা অনেক কম। তারা শুক্রবার এক আপডেটে বলেছে, “নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন।”
তাঞ্জানিয়ায় গত সপ্তাহে নির্বাচন হয়। এতে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্ব›িদ্বতা করতে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দারুস্সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়।
বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন এবং নির্বাচনে ব্যাপক বিধিনিষেধের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। তারা অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন দিয়েছে।
আজ শুক্রবার তৃতীয়দিনে গড়িয়েছে আন্দোলন। তারা দাবি করছে, নির্বাচন কমিশন যেন ফলাফল ঘোষণা বন্ধ করে দেয়।
এমন পরিস্থিতিতে বর্তমান সরকার রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করেছে। এছাড়া দেশের বেশিরভাগ জায়গায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।গতকাল বৃহস্পতিবার দারুসসালামের এমবাগালা, গোঙ্গো লা এমবোতো, কিলুভইয়া এলাকায় কারফিউ ভঙ্গ করে রাস্তায় নামেন মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়। এছাড়া সেখানে গোলাগুলির শব্দও শোনা যায়।
তাঞ্জানিয়া ১৯৬১ সালে স্বাধীন হয়। এরপর থেকে দেশটির সরকার পরিচালনা করছে চামা চা মাপিনদুজি (সিসিএম) নামের একটি দল। যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছে।
গত বুধবার যে নির্বাচন হয় সেখানে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার প্রধান দুই প্রতিদ্ব›দ্বীকে নির্বাচন থেকে দূরে রাখেন। এতে করে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এই নারী প্রেসিডেন্ট ২০২১ সালে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট হন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি নিজ অফিসে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *