কোরআন পড়ানোর সময় মৃত্যুর কোলে ঢলে পড়েলেন এক বরেণ্য আলেম

ছবি:আল-জাজিরা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০১ জানুয়ারি, ২০২৬
শায়খ আলি আস-সানআনি। তার ছাত্র ও মসজিদের মুসল্লিদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তার এমন মৃত্যুকে সকলেই বলছেন ‘উত্তম পরিণতি’ লাভ।’ সূত্র : আলজাজিরা
তিনি চেয়ারে বসে ছাত্রদের পবিত্র কোরআন পড়াচ্ছিলেন- ঠিক এমন মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইয়েমেনের কোনআন শিক্ষক শায়খ আলি আস-সানআনি। ।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আলজাজিরা এই ঘটনার ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছ। সেখানেই দেখা যায় এমন দৃশ্য ধরা পড়েছে।
ঘটনাটি ঘটেছে ইয়েমেনের মাআরিব এলাকার ‘নুরাহ’ নামের এক মসজিদে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
আলজাজিরা জানায়, ওই শিক্ষকের নাম শায়খ আলি আস-সানআনি। তিনি দেশটির বরেণ্য একজন আলেম ও কোরআনের শিক্ষক।
সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা ভিডিওতে দেখা যায় যে, চেয়ারে বসে এক ছাত্রের কোরআন তেলাওয়াত শুনছেনেএই শিক্ষক। এ সময় তার হাতেও কোরআনে কারিম ছিল। হঠাৎ তার চোখ বন্ধ হয়ে যায় এবং ডান দিকে লুটিয়ে পড়েন। ছাত্র ও আশপাশের লোকেরা ছুটে আসেন তার কাছে, কিন্তু ততক্ষণে তিনি রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তাঁর সান্নিধ্যে।
শায়খ আলি আস-সানআনি বহু বছর ধরে ইয়েমেনে কোরআনের সেবায় নিয়োজিত ছিলেন। হিফজের শিক্ষক হিসেবে দেশটিতে তার ব্যাপক খ্যাতি ছিল। তিনি তার ছাত্র ও মসজিদের মুসল্লিদের কাছেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তার এমন মৃত্যুকে সকলেই আখ্যা দিচ্ছেন ‘উত্তম পরিণতি’ হিসেবে।
