আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানের কোয়েটা শহরের আকাশে বিরল বর্ণিল দৃশ্য

পাকিস্তানের কোয়েটা শহরের আকাশে বিরল বর্ণিল দৃশ্যছবি: পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
৩০ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক
পাকিস্তানের কোয়েটা শহরের আকাশে দেখা গেল বিরল এক দৃশ্য। আকাশকে তখন দেখাচ্ছিল বর্ণিল রঙে ঢেউখেলানো, অনেকটা রংধনুর মতো। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে বর্ণিল এ দৃশ্য দেখা যায়। আবহাওয়াবিদদের মতে, এটি ছিল ‘লেন্টিকুলার ক্লাউড’ বা লেন্টিকুলার মেঘের স্তর। সূূত্র: বিবিসি
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তান আবহাওয়াা অধিদপ্তর (পিএমডি) এক বিবৃতিতে বলেছে, কোয়েটায় এটি ছিল বিরল ‘লেন্টিকুলার মেঘের গঠন’।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৮ অক্টোবর ভোরের দিকে কোয়েটা শহরের পূর্বাঞ্চলে অবস্থিত কোহ-ই-মুরদার পর্বতের ওপর এই লেন্টিকুলার মেঘের স্তর দেখা যায়। মেঘটি সূর্যোদয়ের ঠিক আগে দেখা গিয়েছিল। প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল এবং সূর্যোদয়ের ঠিক আগেই তা মিলিয়ে যায়।’

অনেকেই এই মেঘের গঠনকে ‘কন্ট্রেইল ক্লাউড’ হিসেবে অভিহিত করেন। একটি বিমানের ঘোরাঘুরি ফলে এই অস্বাভাবিক মেঘের স্তর সৃষ্টি হতে পারে বলে তারা মনে করেন।
এই বিরল দৃশ্যের ছবি ও ভিডিও দ্রæত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এ ঘটনাকে আকাশে বিমান চলাচলের ফল বলে মনে করেন। কেউ কেউ আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে এমনটি হয়েছে বলে মন্তব্য করেন।
তবে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র আনজুম নাজির জাইগুম বলেন, ‘যখন স্থির ও আর্দ্রবাতাস মেঘের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন তা আকাশে ঢেউয়ের মতো সৃষ্টি করে।’
আনজুম নাজির আরও বলেন, ‘সাধারণত পাহাড়ের কুয়াশাচ্ছন্ন চূড়ায় এ ধরনের মেঘের স্তর সৃষ্টি হয় এবং তা কিছুক্ষণের মধ্যেই জলীয় বাষ্প আকারে মিলিয়ে যায়।’ এ ধরনের পরিবেশগত ঘটনা আকাশে ঢেউখেলানো কিংবা মহাকাশের মতো আকার তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *