ট্রাম্প ইরানের তেলসম্পদ দখলে নিতে চায়, কুয়েতে বিদ্যুৎ কেন্দ্রে ইরানি হামলা
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
৩০ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের তেলসম্পদ দখলে নিতে চান। ওয়াশিংটন প্রকাশ্যে একটি চুক্তিতে পৌঁছুতে আলোচনার কথা বলার আড়ালে স্থলহামলার পরিকল্পনা করছে বলে তেহরানের অভিযোগের মধ্যে ট্রাম্প এক সাক্ষাৎকারে একথা বলেছেন। সূত্র:আল-জাজিরা
এদিকে উপসাগরীয় দেশগুলো এবং দখলদার ইসরাইলের ওপর ইরানের বিরামহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
অপরিদিকে ইসরাইল ও আমেরিকা তেহরান ও ইস্পাহানসহ দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।
ইরানের রাজধানী তেহরানের পর ইস্পাহান নগরীর বিশ্ববিদ্যালয়ের ওপর হামলা চালানো হয়েছে।
ইরানের তাবরিজ শহরের পেট্রোক্যামিকাল প্লান্টে হামলার পর সেখানকার বিরাট এলাকা অন্ধকারের আচ্ছন্ন হয়ে যায়।
এরআগে ইরান ইসরাইলের দক্ষিণের শিল্পাঞ্চলে হামলা চালালে সেখানে প্রচন্ড বিস্ফোরণে প্রকান্ড অগ্নিকান্ডের সৃষ্টি হয়।
এতে সেখানে তেজস্ত্রিয়তা ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
ইয়েমেনের হুথিদের ছোড়া দুইটি ড্রোনকে বাধা দেওয়ার দাবি করেছে ইসরাইল। দক্ষিণ লেবাননে ইসরালের হামলা অব্যাহত রয়েছে। তাদেরকে হিজবুল্লাহ যোদ্ধারা নাস্তানাবুদ করে দিচ্ছে। তাদের হাতে ইসরাইলের শতাধিক মারকাভা ট্যাংক ধ্বংস হয়েছে।
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় একজন জাতিসংঘ শান্তিরক্ষা সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।
ইরানের বিরুদ্ধে ইসরাইল-মার্কিন হামলা বন্ধের লক্ষ্যে ইসলামাবাদে চারটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করছেন। দেশগুলো হল, স্বাগতিক পাকিস্তান, মিসর, তুরস্ক ও সৌদি আরব। তারা বলেছেন, তারা এই যুদ্ধ অবসানের একটি পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।

